সোমবার, ১৩ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ সাবমারসিবল পাম্প উপহার অসহায় পরিবারের পাশে অধ্যাপক মামুন ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভিক্টোরিয়া ক্যাম্পাসজুড়ে কার্যক্রম দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেডে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি বিমান শাখার অংশগ্রহণ কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী
  • জানেন না কলেজ অধ্যক্ষ

    ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ

    ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
    ছবি সংগৃহীত

    ভিক্টোরিয়া সংবাদদাতা:

    একই দিনে ৭ ঘণ্টার পরীক্ষা দেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। একই দিন দুই পরিক্ষার মধ্যে ৫ মিনিটের বিরতি রাখা হয়েছে। পরীক্ষার দুই দিন আগে রোববার (১২ এপ্রিল) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে রুটিন প্রকাশ করে বিষয়টি জানায় কলেজ প্রশাসন। যা নিয়ে কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

     

     

    বিজ্ঞপ্তিতে দেখা যায়, আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে শুরু হবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা। প্রথমদিন ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে রুটিনে উল্লেখ অনুযায়ী প্রতিটি বিষয়ে ৫ম ও ৬ষ্ঠ পত্রের পরীক্ষা একই দিনে নেওয়া হবে।

     

    ৮০ নম্বরের প্রতিটি পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে সাড়ে ৩ ঘণ্টা। প্রথম পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। দ্বিতীয় পরীক্ষা শুরু হবে এর পাঁচ মিনিট পর, দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত। 

     

    ডিগ্রি শাখার শিক্ষার্থীরা জানান, গত ৭, ৮ ও ৯ এপ্রিল ডিগ্রি তৃতীয় বর্ষের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে পরীক্ষার শেষ দিনে জানানো হয় আগমী ১৫ তারিখ থেকে নির্বাচনী পরীক্ষা শুরু হবে। যার রুটিন কিছুদিনের মধ্যে প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে। তবে কলেজ প্রশাসন থেকে এর আগেও জানানো হয়েছিল নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে।

     

    এমন ব্যবস্থাপনাকে অব্যবস্থাপনা দাবি করে ডিগ্রির শিক্ষার্থী এজাহরুল ইসলাম ও মাইশা আক্তার বলেন, একই দিনে দুটি পরীক্ষা নেওয়া হচ্ছে। এই দুই পরীক্ষার মধ্যে মাত্র ৫ মিনিটের বিরতি রাখা হয়েছে। তাহলে ৫ মিনিটের এই বিরতির প্রয়োজন কি? একসাথে সাত ঘণ্টার পরীক্ষা নিলেই ভালো ছিল। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ডিগ্রি শাখা কি সব সময় অবহেলিতই থাকবে?’

     

    নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক জানান, ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষা একসঙ্গে নিলে সমস্যা কি ছিল? কয়েক দিন আগে ইনকোর্স পরীক্ষা নেওয়া হয়েছে, এর কিছুদিন পরই নির্বাচনী পরীক্ষা। শিক্ষার্থীরা কখন পড়বে, কখন পরীক্ষা দেবে? সাত ঘণ্টার পরীক্ষা দেওয়া কি সম্ভব?

     

    এ বিষয়ে শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, বিষয়টি আমাদের নজরে এসেছে। অধ্যক্ষ স্যারকে জানিয়েছি।

     

    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঁঞা বলেন, একই দিনে ৭ ঘণ্টার পরীক্ষার বিষয়টি আমি জানতাম না। আমি পরীক্ষার আহ্বায়ক কমিটির সাথে কথা বলব।


    add